বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ ঘিরে কানপুরে হচ্ছে প্রতিবাদী আন্দোলন। কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা কানপুর টেস্ট বন্ধের প্রতিবাদ জানিয়েছিল কয়েক সপ্তাহ আগে থেকে। রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে সংগঠনটি। গত পরশু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে তারা।
রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে টেস্ট বন্ধের দাবি জানিয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে কানপুরে ম্যাচ বাতিলের দাবি করে আসছিল সংগঠনটি। এমন পরিস্থিতির মধ্যে আগামী পরশু কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। দুশ্চিন্তা না করে নিজেরা মনোযোগ রাখছে ক্রিকেটে। এ ব্যাপারে এবার মুখ খুললেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’
এসব ইস্যুর সঙ্গে চেন্নাই টেস্টে হারের অস্বস্তিও আছে বাংলাদেশ দলের। হাথুরুর চাওয়া প্রথম টেস্ট থেকে শিক্ষা অর্জন করে দেশের জন্য নিজেদের নিংড়ে দেবেন শান্ত-লিটনরা। বাংলাদেশ কোচ বললেন, ‘সবচেয়ে বড় মোটিভেশন আসে—তুমি তোমার দেশের হয়ে খেলছ। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায় এসব নিয়েই আমরা ভাবছি।’
কানপুর স্টেডিয়াম ও টিম হোটেল—নিরাপত্তার চাদরে ঢাকা। হিন্দু মহাসভার প্রথম হুমকি এসেছিল ভারত-বাংলাদেশের সিরিজের প্রথম টি-টোয়েন্টির ব্যাপারে। প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়। সেই ম্যাচটি হতে দিতে চায় না হিন্দু মহাসভা।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩০ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে