
হ্যারি টেক্টরের বিপক্ষে তাইজুল ইসলাম আবেদন করতেই আঙুল তুলে দিলেন আম্পায়ার। কিন্তু তাঁর অপেক্ষা যে কিছুতেই ফুরোচ্ছিল না। কারণ, টেক্টরও রিভিউ নিয়েছেন। শেষ পর্যন্ত তাঁর রিভিউটা নষ্ট হয়েছে। তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল।
আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসেই তাইজুল প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ২২তম ওভারের প্রথম বলে টেক্টরের (১৮) উইকেট নেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের আগেই উদযাপন শুরু করে দিয়েছিলেন তাইজুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তাঁর একটি ছবি পোস্ট করে সেটার ওপর লেখা ৫০০ প্রথম শ্রেণির উইকেট। ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি স্পিনার লিখেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট। আলহামদুলিল্লাহ।’
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। মজার বিষয় হলো তিনজনই বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাক ও এনামুল হক জুনিয়র নিয়েছেন ৬৩৪ ও ৫১৩ উইকেট। রাজ্জাক এখন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টরের দায়িত্বে আছেন। আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ইনিংস পরাজয়ের সামনে দাঁড়িয়ে। সিলেটে আজ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮৬ রান করে দিনের খেলা শেষ করেছে আইরিশরা। ইনিংস পরাজয় এড়াতে হাতে ৫ উইকেট নিয়ে এখনো ২১৫ রান করতে হবে সফরকারীদের।
তাইজুলের প্রথম শ্রেণির ক্রিকেটে অর্ধেকের মতো উইকেট বাংলাদেশের জার্সিতে। ৫৬ টেস্টে নিয়েছেন ২৪০ উইকেট। ১৭ বার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দুইবার। টেস্টে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২৪৬ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব আল হাসান।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৫ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২৯ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে