ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ভেন্যু ইন্দোরের পিচ নিয়ে সমালোচনা উঠেছিল প্রথম দিন থেকেই। ম্যাচ তিন দিনে শেষ হলে সেই আগুনে ঘিয়ের পরিমাণ বেড়ে যায়। গুনে গুনে এই পিচকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এমন রেটিং সুনীল গাভাস্কারের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে।
নাগপুর ও দিল্লিতে প্রথম দুই টেস্টে বিধ্বস্ত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে নিয়েছে প্রতিশোধ। ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়। ৩১ উইকেটের ২৬টিই নিয়েছেন স্পিনাররা, যেখানে প্রথম দিন থেকেই বল প্রচণ্ড ঘুরতে থাকে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই পিচকে বাজে আখ্যা দিয়ে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।
ইন্দোর পিচ নিয়ে কথা বলতে গিয়ে গাভাস্কার প্রশ্ন তুলেছেন ব্রিসবেনের গ্যাবা পিচ নিয়ে, যেখানে গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়েছিল। গড়পড়তা আখ্যা পেলেও কোনো ডিমেরিট পয়েন্ট পায়নি সেই পিচ। গাভাস্কার বলেছেন, ‘একটা ব্যাপার আমার জানতে ইচ্ছে করে। ব্রিসবেনের গ্যাবায় নভেম্বরে যে টেস্ট ম্যাচ হয়েছে, তা তো দুই দিনে শেষ হয়ে গেছে। পিচকে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল? তখন ম্যাচ রেফারি কে ছিলেন? আমার মতে, এই পিচে (ইন্দোর) ৩ ডিমেরিট পয়েন্ট একটু বাড়াবাড়ি। বল একটু ঘুরেছে ঠিকই, তবে পিচ ভয়ংকর ছিল না। যখন অস্ট্রেলিয়া ১ উইকেটে ৭৭ করেছে, তখনই বোঝা গেছে যে পিচ ভালো হওয়া শুরু করেছে।’
আগামী ৯ মার্চ আহমেদাবাদে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে