
২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি করা একটি নতুন ভেন্যুতে।
দিনের প্রথম ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টায়, আরেকটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী একটি ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৯টায়, আরেকটি সকাল ৭টায়। আর বাংলাদেশ সময় একটি ম্যাচ রাত ১০টায়, আরেকটি ম্যাচ সকাল সাড়ে ৭টায়।
ক্রিকেটকে আবার অলিম্পিকে ফেরানোর পেছনে অন্যতম কারণ হলো দক্ষিণ এশিয়ার লাভজনক মিডিয়া স্বত্ব ও স্পনসরশিপ বাজারে প্রবেশের চেষ্টা। সে জন্যই এই বিশেষ সূচি করেছে আইওসি। অলিম্পিক কমিটির স্পোর্টস ডিরেক্টর কিট ম্যাককনেল ক্রিকেট ফেরানোর নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, ‘ক্রিকেট টুর্নামেন্ট পরিকল্পনার সময় উপমহাদেশের মূল ক্রিকেট বাজারকে বিবেচনায় রাখা হয়েছে।’
১২ জুলাই শুরু হবে ক্রিকেট ইভেন্টের খেলা, চলবে ২৯ জুলাই পর্যন্ত। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে ছয়টি করে দল খেলবে। তিনটি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। পদকের ম্যাচগুলো হবে ২০ ও ২৯ জুলাই। ২০ জুলাই মেয়েদের ফাইনাল, ২৯ জুলাই ছেলেদের ফাইনাল।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৮ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে