২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুধু নিষিদ্ধই হননি, আজীবন অস্ট্রেলিয়ান ক্রিকেটের যেকোনো ফরম্যাটে নেতৃত্ব দিতে পারবেন না ওয়ার্নার, এমন ঘোষণাই দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
তবে ওয়ার্নারের অবসরের পরেই গত মাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবারও নিজ দেশে অধিনায়কত্ব শুরু করছেন এই ওপেনার। আগামী বিগ ব্যাশ লিগের জন্য ওয়ার্নারকে অধিনায়কত্ব দিয়েছে সিডনি থান্ডার।
এর আগেও তিনি বিবিএলে থান্ডারকে নেতৃত্ব দিয়েছেন। গত দুই মৌসুমে অধিনায়কত্ব করেছেন ক্রিস গ্রিন। সিডনির নেতৃত্ব ফিরে পেয়ে ওয়ার্নার বলেন, এবারের আসরে পুনরায় সিডনিকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বড় বিষয়। আমি শুরু থেকে দলের সঙ্গে রয়েছি। এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে।
ওয়ার্নার বিবিএলের গত দুই মৌসুমে থান্ডারের হয়ে অনিয়মিতভাবে মাঠে নামেন। খেলেছিলেন আট ম্যাচ। জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির কারণেই অবশ্য খেলা হয়নি নিজ দেশের এ ফ্র্যাঞ্চাইজ লিগ। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাবেক এ ওপেনারকে পুরো মৌসুমের জন্য দলে পাবে সিডনি। এ কারণে দেওয়া হয় নেতৃত্ব।
সিডনি থান্ডারের স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ওয়েস অ্যাগার, ক্যামেরন ব্যানক্রফট, স্যাম বিলিংস, অলিভার ডেভিস, লকি ফার্গুসন, ম্যাট গিলকেস, ক্রিস গ্রিন, লিয়াম হ্যাচার, স্যাম কনস্টাস, নিক ম্যাডিনসন, নাথন ম্যাকঅ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, উইলিয়াম সালজমান, ড্যানিয়েল সামস, জেসন সাঙ্ঘা ও তানভীর সাঙ্ঘা।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে