শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টির নতুন যুগে যাচ্ছে ভারত। রোহিত শর্মা পরবর্তী যুগে ভারতকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফের মতে, সূর্যকে বিবেচনা করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবহেলা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত। নেতৃত্বশূন্য হয়ে পড়া ভারতের টি-টোয়েন্টির অধিনায়কত্ব সূর্যকুমারের কাঁধে তুলে দেয় বিসিসিআই। অথচ ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৪ এর জানুয়ারি—১৪ মাসে রোহিতের অনুপস্থিতিতে পান্ডিয়াই ছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অঘোষিত অধিনায়ক। পান্ডিয়ার নেতৃত্বে ৬ টি-টোয়েন্টি সিরিজের পাঁচটিই জেতে ভারত। পান্ডিয়ার তুলনায় সূর্যকুমারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না বললেই চলে।
রোহিত থাকা অবস্থায় ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কও ছিলেন পান্ডিয়া। অবসরে রোহিত যাওয়ার পরই ভারতের অধিনায়ক হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে থাকে ভারত। তবে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, ফিটনেস ইস্যুতে পিছিয়ে পড়েছেন তিনি (পান্ডিয়া)। পান্ডিয়াকে অধিনায়ক না করা রশিদের কাছে স্রেফ একটা অজুহাত। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আনফিট ঘোষণা করে তাকে (পান্ডিয়া) সার্টিফিকেট দিতে পারত। বলতেই পারত তার ফিটনেসের সমস্যা রয়েছে। শারীরিক অবস্থা সেরা পর্যায়ে না থাকলেও অনেক গ্রেট অধিনায়কেরা সফল হয়েছেন। আমার কাছে এটা শুধুই অজুহাত মনে হয়েছে।’
সূর্যকুমারকে অধিনায়ক করার ব্যাপারে বিসিসিআইয়ের ভবিষ্যৎ নিয়ে আরও চিন্তা করার দরকার ছিল মনে করেন রশিদ। পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সূর্যকুমার যাদব যদি না থাকত, তাহলে যৌক্তিকভাবে অধিনায়ক হতো ঋষভ পন্ত। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে।’
শুবমান গিলের নেতৃত্বে ভারত কদিন আগে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক আনুষ্ঠানিকভাবে হয়েছেন গিল। ২৭,২৮ ও ৩০ জুলাই হবে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১৮ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে