বর্তমান ক্রিকেটের সবচেয়ে আলোচিত শব্দ ‘বাজবল’। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের মস্তিষ্কপ্রসূত এ ধারণা টেস্ট ক্রিকেটেই বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সাদা পোশাকেও টি-টোয়েন্টি মেজাজে খেলা যায় সেটি প্রমাণ করে দিয়েছেন ইংলিশরা।
তবে এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কপিরাইট বা স্বত্ব ইংল্যান্ডের নেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের। স্বঘোষিত ‘ইউনিভার্স বসের’ জোর দাবি, ক্যারিয়ার শুরুর কয়েক বছর আগের থেকে তিনি সবচেয়ে ‘বিগ-হিটার’ হিসেবে পরিচিতি পান।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বাজবলের মূলমন্ত্র হলো ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বানানো। সেটিই তারা দেখিয়ে আসছে। তবে ভারতের চিরায়ত স্পিন-সহায়ক উইকেটে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ম্যাককালাম-স্টোকস জুটি। রাজকোট টেস্টের চতুর্থ ইনিংসে ইংলিশদের ব্যাটিং অর্ডার যেভাবে গুঁড়িয়ে গেছে, সেটি আবারও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বাজবলকে।
তবে ইংলিশ ব্যাটাররা রানের দেখা না পেলেও উল্টো ‘জয়সবল’ খেলে উল্টো সবাইকে চমকে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। পেয়েছেন টানা দুই টেস্ট দ্বিশতক। এই ২১ বছর বয়সীর ব্যাটিং দেখে মুগ্ধ গেইলও। তবে রাজকোট টেস্ট শেষে যখন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট জানান, তাদের বাজবলই জয়সওয়ালকে অনুপ্রাণিত করেছে। রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেলা ডাকেট বলেন, ‘যখন আপনি প্রতিপক্ষ খেলোয়াড়দের এভাবে খেলতে দেখেন, তখন মনে হয় আমাদের কিছুটা কৃতিত্ব নেওয়া উচিত। অন্যরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলে তার থেকে তারা আলাদাভাবে খেলছে।’
তবে ডাকেটের এই কথার সঙ্গে একমত নন গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তি জয়সওয়ালের প্রশংসা করে বলেছেন, ‘আমি মনে করি না, সে (জয়সওয়াল) ইংল্যান্ড থেকে শিখেছে। খেলার এই ধরনটা সে উন্নতি করেছে তার কোচ ও পরামর্শক (জওয়ালা সিং) থেকে। সে সত্যিই অদ্বিতীয়।’
পাশাপাশি বাজবল প্রসঙ্গে গেইল গতকাল লন্ডন থেকে এক ভিডিও কনফারেন্সে এএফপিকে আরও বলেন, ‘কয়েক বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে, এমনকি ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই এ দৃশ্য দেখা গেছে।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে