
মাঠের ক্রিকেটে ভারত–পাকিস্তান লড়াই নিয়ে আলোচনার শেষ নেই। দুই দর্শকপ্রিয় দলের ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনার মাত্রা সবকিছুকে ছাড়িয়ে যায়। শ্য ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ভক্তদের যত আগ্রহ, তার ছিটেফোঁটাও দেখা যায় না অন্য কোনো খেলায়। তবে এবার আবরার আহমেদ যে ইচ্ছা প্রকাশ করলেন, তাতে নতুন করে ভাবতে হতে পারে সমর্থকদের।
শিখর ধাওয়ানের সঙ্গে বক্সিং খেলতে চান আবরার। গত জুনে পাকিস্তানের বিখ্যাত টিভি উপস্থাপিকা সারা বালুচের সাথে আলাপচারিতায় এই ইচ্ছার কথা জানান তারকা লেগস্পিনার। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।
আবরারের কাছে সারা জানতে চেয়েছিলেন, আপনি কার সঙ্গে বক্সিং খেলতে চান এবং কে আপনাকে বেশি রাগায়? জবাবে পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘আমি ধাওয়ানের সঙ্গে বক্সিং খেলতে চাই। আমার সামনে তাকে দেখতে চাই।’
আবরারের এই চ্যালেঞ্জের প্রেক্ষিতে এখনো কোনো মন্তব্য করেননি ধাওয়ান। গত বছরের আগস্টে ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। এরপরও ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন সাবেক এই ব্যাটার। গত জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারত।
গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়াকে কেন্দ্র করে শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় তারা। এর নেতৃত্বে ছিলেন ধাওয়ান। এজন্য পরবর্তীতে পাকিস্তানি ক্রিকেটারদের তোপের মুখে পড়তে হয় তাকে। শহিদ আফ্রিদিসহ দেশটির একাধিক ক্রিকেটার সরাসরি ধাওয়ানের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সাবেক ভারতীয় ক্রিকেটারকে ‘অসৎ’ বলতেও বাদ দেননি আফ্রিদি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে