প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙালেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্সের ক্যাম্প ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ডিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেই ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। লিজেন্ড অব রূপগঞ্জের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন তিনি। ৪০ বছর বয়সী পেসার যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।
প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।
আজ মাঠে নামার আগে সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১৪ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে