মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাত ছিল এমনিতেই স্মরণীয়। আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত এক সেঞ্চুরি করে রাতটা আরও স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল। তাতে পেয়ে গেছেন ‘সুপারস্টারের’ তকমা। অথচ এই জয়সওয়ালের কাছে একসময় ক্রিকেট খেলা ছিল যেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।’
জীবিকার তাগিদে একসময় ফুচকা বিক্রি করেছেন জয়সওয়াল। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে এক তাঁবুতে বাবার সঙ্গে মিলে ফুচকা বিক্রি করতেন। অভাব-অনটনের সংসার সত্ত্বেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন এই বাঁহাতি ব্যাটার। যে ওয়াংখেড়ের কাছাকাছি তিনি ফুচকা বিক্রি করতেন, সেই স্টেডিয়ামেই করলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। আইপিএলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর সামাজিক মাধ্যম সয়লাব জয়সওয়ালকে নিয়ে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, বীরেন্দর শেবাগ, টম মুডিরা প্রশংসায় ভাসাচ্ছেন এই বাঁহাতি ব্যাটারকে। অনেকেই এমন সেঞ্চুরির পর তাঁর (জয়সওয়াল) সেই ফুচকা বিক্রির ছবি পোস্ট করেছেন। জীবনে প্রচুর বাধা-বিপত্তি সত্ত্বেও যে এই বাঁহাতি ব্যাটার হাল ছাড়েননি, তার প্রশংসা করেছেন নেটিজেনরা।
রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জয়সওয়াল। ৪২৮ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রবিন উথাপ্পার চোখে তিনি ভবিষ্যৎ মহাতারকা, ‘সে (জয়সওয়াল) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকাদের একজন। সে তার ইনটেন্ট দেখিয়েছে। এই মৌসুমে সে কঠোর পরিশ্রম করছে এবং তার সুফল সে পাচ্ছে। ১৬ চার এবং দেখার মতো কিছু ছক্কা সে মেরেছে।’
আইপিএলের হাজারতম ম্যাচে কীর্তির আগে আরও বেশ কিছু মনে রাখার মতো ইনিংস তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপেই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় হাজারে ট্রফিতে। ইরানি কাপে অভিষেক ম্যাচেও করেছেন ডাবল সেঞ্চুরি।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে