পাঁচ ম্যাচ পর ডাম্বুলা সিক্সার্সের একাদশে জায়গা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু ফেরাটা রাঙানো হলো না। ৩ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। এই মিডল-অর্ডার ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে। তাওহীদের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে সবার আগে বিদায় নিল তাঁর দল ডাম্বুলা সিক্সার্স।
কলম্বোয় গতকাল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ২৮ রানে জিতলেও বিদায়ের খড়্গ নেমে আসে ডাম্বুলার ঘাড়ে। তাওহীদরা বিদায় নিল নেট রানরেটে পিছিয়ে থাকায়। এলপিএলের পাঁচ দলের মধ্যে সবার শেষে তারা। নেট রানরেট-০.২২৬৯। সমান ৮ ম্যাচ খেলে ডাম্বুলার সমান তিন ম্যাচ জিতলেও শেষ চারের টিকিট পেয়েছে শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। তাদের নেট রানরেট ০.০৩৩। ৮ ম্যাচে ৪ জয়ে ০.৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে আছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স।
কলম্বোর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশি পেসার ডাম্বুলার হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত ৭ জুলাই। ডাম্বুলায় সেই ম্যাচে কলম্বোর বিপক্ষে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ। কলম্বোর হয়ে এই ম্যাচে খেলেননি তাসকিনও।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মোহাম্মদ নবীর ৩৩ রানের সুবাদে সব উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের সংগ্রহ পায় ডাম্বুলা। লক্ষ্য তাড়ায় কলম্বো থামে ১৮.১ ওভারে ৯৫ রানে। এই জয়েও বিদায় নিশ্চিত হয়ে যায় ডাম্বুলার।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে