এক মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে। প্রধানমন্ত্রীর পদ থেকে গতকাল (৫ আগস্ট) পদত্যাগ করলেন শেখ হাসিনা। পরের দিনই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন আসবে কি না, এমন আলোচনা চলছে।
সংসদ বিলুপ্তির দিনই দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরুল কায়েস। রাতে বিস্ফোরক অভিযোগ করলেন রুবেলও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল লিখেছেন, 'গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।'
বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন গত বছরের মার্চে। হাথুরু ফেরার পর মেজর টুর্নামেন্টে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে।হাথুরুর দিকে অভিযোগের আঙুল তুলে রুবেল বলেছেন,'একইভাবে চন্ডিকা হাথুরুসিংহেসহ তাঁর অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।'
আন্তর্জাতিক ক্রিকেটে রুবেল সবশেষ খেলেছেন ৩ বছর আগে। ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেই শুধু রুবেলকে এখন দেখা যায়। রুবেলের মতো একই অবস্থা ইমরুলেরও। বিসিবির প্রতি ইমরুলের অনুরোধ তরুণেরা যেন প্রশাসনে আসেন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে