
ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত চিত্র। ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট—সব জায়গায় দেখা যায় একই রকম ঘটনা। কক্সবাজারে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০০-এর কম লক্ষ্য পেয়েও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ম্যাচটা হেরে গেছে।
কক্সবাজারের একাডেমি মাঠে আজ টস জিতে আগে ব্যাটিং করে ৮৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। সফরকারী ব্যাটিং করেছে ১৯.৪ ওভার। পাকিস্তানের সর্বোচ্চ ৩০ রান করেন ইমান নাসের। তিনি খেলেছেন ৪১ বল। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আরিসা আনসারি। এই রান করতে তিনি খেলেছেন ২৩ বল। বাংলাদেশের জারিন তাসনিম ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট।
৮৯ রানের লক্ষ্য হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১৯.৫ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। পাঁচ ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন। ইনিংস সর্বোচ্চ ২০ রান করেন আরিত্রি নিরঞ্জনা মণ্ডল। এই রান করতে তিনি খেলেছেন ৩৮ বল। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া আক্তার। ববি খাতুন করেন ১৩ রান। সাদিয়া ও ববি খেলেছেন ২০ ও ১৮ বল। পাকিস্তানের সাহারা বানু নিয়েছেন ৩ উইকেট। রোজিনা আকরাম ও মেমুনা খালিদ দুটি করে উইকেট পেয়েছেন।
১৩ রানে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৫ ডিসেম্বর। ৭, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই কক্সবাজারের একাডেমি মাঠে হবে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে