
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদের কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আজ জিম্বাবুয়ে পৌঁছেছেন বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে স্বাগত জানানো নিয়ে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জিম্বাবুয়েতে উষ্ণ অভ্যর্থনা।’ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যখনই ক্রিকেটার-কোচরা বের হবেন, তখন জিম্বাবুয়ের আদিবাসীরা ড্রাম বাজিয়ে নাচতে শুরু করেন।
জেডসির ফেসবুক পেজে প্রচারিত ভিডিওতে জিম্বাবুয়ের নাচ ক্যামেরাবন্দী করতে দেখা গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নাওয়াজকে। ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্সসহ ক্রিকেটারদেরও জিম্বাবুয়ের আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা গেছে। জিম্বাবুয়ের কেউ কেউ আবার ডিগবাজির মতো ভঙ্গিমায় নেচেছেন। বাংলাদেশের তিন-চারজন ক্রিকেটারকে লাগেজ নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। নাচ-গান শেষে তামিমরা টিম বাসে করে বিমানবন্দর ছেড়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে যেভাবে জিম্বাবুয়ে স্বাগত জানিয়েছে, সেটা বেশ প্রশংসা কুড়িয়েছে। মন্তব্যের ঘরে ভক্ত-সমর্থকদের অনেকেই এমন আয়োজনের জন্য জিম্বাবুয়েকে ধন্যবাদ জানিয়েছেন।
১৬ দল নিয়ে জিম্বাবুয়ে-নামিবিয়ায় এবার হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গ্রুপ করা হয়েছে চারটি। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। বুলাওয়েতে ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ২০ জানুয়ারি একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে হারারেতে। ২৩ জানুয়ারির সেই ম্যাচে তামিমদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্ব শেষে হবে সুপার সিক্স পর্ব। ৩ ফেব্রুয়ারি বুলাওয়েতে হবে প্রথম সেমিফাইনাল। ৪ ফেব্রুয়ারি হারারেতে হবে দ্বিতীয় সেমিফাইনাল। একই মাঠে ৬ ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় সাফল্য।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে