নতুন করে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হারুন রশিদ। এর আগে কিছুদিন পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে ছিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তখন আফ্রিদি বলেছিলেন, ১৩৫ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করা ব্যাটারদের টি-টোয়েন্টি দলে বিবেচনা করা হবে না।
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি সংস্করণে থাকা বেশির ভাগ খেলোয়াড়েরই স্ট্রাইকরেট আকর্ষণীয় নয়। এখানে বিসিবিও কি আফ্রিদির মতো এমন পরিকল্পনা করতে পারে কি না, আজ এ প্রশ্নে জাতীয় দলের নির্বাচকেরা জানিয়েছেন, তাঁরা হাঁটবেন তাঁদের মতো করে। অন্য দেশের নীতি তাঁরা অনুসরণ করবেন না।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের নির্বাচক প্যানেলের পরিকল্পনা অবশ্যই আছে। এভাবে তো আমরা বলব না। তবে আমরাও চাই একটা মানদণ্ড থাকুক। যে মানদণ্ডের মধ্যে থাকলে আমাদের দল র্যাঙ্কিংয়ে আরও ওপরে আসতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘একটা মানদণ্ড অনুসরণ করলে খেলোয়াড়দেরও সুবিধা। পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। সব মিলে বলব, সব নির্বাচক প্যানেলেরই একটা পদ্ধতি অবশ্যই থাকে। ঠিক সেভাবেই এগোচ্ছি।'
দল গঠনে পাকিস্তানের পথে হাঁটবে না বিসিবি। আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘পাকিস্তানেরটা ভিন্ন। পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তান নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব।’

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে