
বাংলাদেশ দলে টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। বয়সের ছাপ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং-ফিল্ডিংয়েও। কয়েক মাস পরেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সবকিছু বিবেচনায় আফিফ-রিয়াদদের ভালো বিকল্প খুঁজছেন চণ্ডিকা হাথুরুসিংহে; যার জন্য তাওহীদ হৃদয়, ইয়াসির আলী ও মুশফিকুর রহিমকে ভিন্ন ভূমিকায় বাজিয়ে দেখছেন বাংলাদেশ কোচ।
দুই দিন আগেই বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলে দেখছেন না মাহমুদউল্লাহকে। নির্বাচকেরা অবশ্য বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে বাদ দেওয়া হয়নি। সুযোগ দিয়ে তরুণদের দেখা হচ্ছে।’
হাথুরুও কিছুদিন আগে বলেছিলেন, ‘মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। আর আফিফকে তার চেহারার জন্য বাদ দেওয়া হয়নি, বাদ দেওয়া হয়েছে পারফরম্যান্সের জন্য। ঘরোয়া লিগে পারফরম্যান্স করলে তবেই দরজা খোলা তার জন্য।’ আফিফ-মাহমুদউল্লার ব্যাপারে এখনো আগের সিদ্ধান্তেই অনড় আছেন বাংলাদেশ কোচ
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, ‘তাদের (আফিফ ও মাহমুদউল্লাহ) ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’
সময়টা ভালো যাচ্ছে না পেসার মোস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ কোচ অবশ্য বললেন, ‘(মোস্তাফিজ) আউট অব ফর্ম! কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে