
দুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল উঠে গেছে ২০২৫ বিপিএলের ফাইনালে।
১৫০ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে তামিম ইকবাল ও তওহিদ হৃদয় ফিফটি জুটিতে জয়ের ভিত পায় বরিশাল। ২৬ বলে ২৯ রান করে তামিম আউট হয়ে গেলেও তওহিদ হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৫ বলে ফিফটি করা হৃদয় করেন ৮২ রানে। ৫৬ বলে খেলা তাঁর ইনিংসটিতে আছে ৯ চার ও ২ ছক্কা। মালানকে (২২ বলে ৩৩*) দ্বিতীয় উইকেট ৯৫ রানের জুটি গড়েন বরিশালের জয়ের নায়ক হৃদয়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে চিটাগং কিংস। টি-টোয়েন্টিতে এটি বড় কোনো ইনিংস নয়; তবে ব্যাটিং ৩৪ রানেই ৪ উইকেট খুইয়ে যে দুঃস্বপ্নের শুরু আর শেষ দিকে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর এক ওভারেই ৪ উইকেট নেওয়ার পর এই স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চিটাগংকে।
৩৪ রানে ৪ উইকেট খুইয়ে ফেলার পর রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ৫০ বলে ৭৭ রানের জুটি গড়েন শামীম। ৩৬ বলে ৩৬ রান করে শামীম আউট হয়ে গেলে ভাঙে এই জুটি।
এরপর খালেদ আহমেদকে নিয়ে ২৬ বলে ৩৬ রানের জুটি গড়েন শামীম। এই জুটিতে খালেদের অবদান মাত্র ১। এই তথ্য বলে দেয়, কতটা দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন শামীম। শুধু দলের ব্যাটিং বিপর্যয়ই সামাল দেননি তিনি, দলের রানের চাকাকে গতিশীল করতে প্রতিপক্ষ বোলারদের বেধড়ক পিটিয়েছেনও। উনিশতম ওভারে তিনি যখন ফরচুন বরিশালের সপ্তম শিকার হলেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৭৯ রান। এই রান তিনি করেছেন ৪৭ বলে। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো ইনিংসটির স্ট্রাইকরেট ১৬৮.০৮!
শামীম হোসেনের প্রতিরোধ ও ব্যাটিং আগ্রাসনের আগে চিটাগং কিংসের ব্যাটিংয়ের ওপর চাপ সৃষ্টি করেন প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও ও পরে পাকিস্তানের মোহাম্মদ আলী। মায়ার্স ২ উইকেট নিলেও আলী নিয়েছেন ২৪ রানে ৫ উইকেট। স্বীকৃতি টি-টোয়েন্টি এটি পাকিস্তানি পেসারের ক্যারিয়ারসেরা বোলিং। চিটাগং কিংস ইনিংসের ১৯তম ওভারে ৪ উইকেট নেন আলী । বিপিএলে এক ওভারে কোনো বোলার ৪ উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম। ম্যাচসেরাও হয়েছেন আলী।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে