২০২৫ আইপিএল শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাচ্ছে পরিবর্তন। দলগুলোর কোচিং প্যানেলে রদবদল চলছে নিয়মিত। সেখানে ডেল স্টেইন নতুন মৌসুমের আগে আইপিএল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা গতকাল মধ্যরাতে দিয়েছেন স্টেইন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অসংখ্য ধন্যবাদ। আইপিএলে কয়েক বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ আইপিএলে আর ফেরা হচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করব।’
সানরাইজার্স ইস্টার্ন কেপে কোন দায়িত্ব পালন করতে স্টেইন যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এই দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে দুটিতেই শিরোপা ঘরে তুলেছে ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে এবার দলটিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার লক্ষ্য স্টেইনের, ‘এসএ টোয়েন্টিতে দুই বার চ্যাম্পিয়ন। এখন টানা তিন বার চ্যাম্পিয়ন করার লক্ষ্য।’
২০২২ আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়েছিল। টম মুডি হায়দরাবাদের টিম ডিরেক্টর থেকে প্রধান কোচ হয়ে গিয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ব্রায়ান লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর,ব্যাটিং কোচ-দুটি দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই বোলিং কোচে নিয়োগ পেয়েছিলেন স্টেইন।
২০২৩ সালে টম মুডির পরিবর্তে হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেন লারা। ঠিক সেটার এক বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে যান স্টেইন। ২০২৪ আইপিএলে স্টেইনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন জেমস ফ্র্যাংকলিন। এই আইপিএলের ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ বছরের ২৬ মে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটা কলকাতার তৃতীয় শিরোপা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতার ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে