ওয়ানডে সিরিজের পর শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি এ দুই দল। বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৬ রানেই ভেঙে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে ভিস্মি গুনারত্নের উইকেট নেন ফারিহা তৃষ্ণা। এরপর উইকেটে আসেন হারশিতা সামারাবিক্রমা। দ্বিতীয় উইকেট জুটিতে আতাপাত্তু-সামারাবিক্রমা যোগ করেন ৪৩ রান। আতাপাত্তুকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। ২৮ বলে ৩৮ রান করেন লঙ্কান অধিনায়ক।
আতাপাত্তুর বিদায়ের পর আরও একটি বড় জুটি গড়তে অবদান রাখেন সামারাবিক্রমা। তৃতীয় উইকেট জুটিতে নিলাক্ষী ডি সিলভার সঙ্গে সামারাবিক্রমা গড়েন ৪৩ রানের জুটি। ৪৪ বলে ৪৫ রান করা সামারাবিক্রমার বিদায়ের পর সাময়িক ধস নামে লঙ্কানদের ইনিংসে। ২ উইকেটে ১০৭ থেকে ৬ উইকেটে ১২৪, যার মধ্যে ১৭তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে লঙ্কান দুই ব্যাটারকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৫ রান করে লঙ্কানরা। স্বাগতিকদের দেওয়া ১৪৬-এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৫ ওভারে ১ উইকেটে ৯ রান করে বাংলাদেশ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে