
জয়ের মঞ্চটা চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল অস্ট্রেলিয়া। সে মঞ্চে দাঁড়িয়ে পঞ্চম দিনের শুরুতেই ইংল্যান্ডের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিলেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। অ্যাডিলেড টেস্টে ইংলিশদের ৮২ রানে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ সিরিজ জিতে নিল অজিরা।
এর আগে সর্বশেষ ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ১৫ বছরের অপেক্ষা ফুরাতে এবার প্রস্তুতির কমতি ছিল না তাদের। হতাশাজনক পারফরম্যান্সে এবারও অপেক্ষা ফুরাল না বেন স্টোকসের দলের।
অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের সামনে ৪৩৫ রানের লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে চতুর্থ দিন শেষে ২০৭ রান করতেই ৬ উইকেট হারায় সফরকারীরা। তাই এক দিন বাকি থাকতেই ম্যাচের ভবিষ্যত টের পাওয়া যাচ্ছিল। নাটকীয় কিছু হয়নি। শেষের ব্যাটাররা অতিমানবীয় কিছু করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডকে। ৩৫২ রানে অলআউট হয়েছে তারা।
শেষ দিনে ইংল্যান্ডের ভরসা হয়ে টিকে ছিলেন উইল জ্যাকস ও জেমি স্মিথ। এই দুজন ১১ ও ২ রান নিয়ে ব্যাট করতে নামেন। এদিন নিজেদের ইনিংসকে বড় করেছেন তাঁরা। সঙ্গে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন ব্রাইডন কার্স। কিন্তু ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতা ঢেকে তাঁদের এই প্রচেষ্টা দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। ফিফটি করে ৬০ রানে স্টার্কের শিকার হয়ে ফেরেন স্মিথ। জ্যাকসের ব্যাট থেকে আসে ৪৭ রান।
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া কার্স ৩৯ রানে অপরাজিত ছিলেন। তাঁকে সঙ্গ দিতে পারেননি জফরা আর্চার ও জশ টাংরা। ইংল্যান্ডেক গুটিয়ে দেওয়ার পথে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্টার্ক ও নাথান লায়ন। শেষ দিনে ইংলিশদের পতন হওয়া ৪ উইকেটের মধ্যে ৩টিই নেন স্টার্ক। ১৭ ওভারে এই পেসার দেন ৬২ রান। বাকি উইকেটটা নেন বোল্যান্ড। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে