
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। বাংলাদেশের ৩১ জন ক্রিকেটার ড্রাফটে নাম লেখালেও শেষ দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। এর আগে সরাসরি চুক্তিতে জায়গা নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। সব মিলিয়ে এবারের এলপিএলে দেখা যাবে ৫ বাংলাদেশি ক্রিকেটারকে।
সোমবার প্রায় চার ঘণ্টাব্যাপী ড্রাফটে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। নতুন মৌসুমে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ইম্প্যাক্ট সাব’ নিয়ম। পাশাপাশি প্রতিটি দলকে একাদশে অন্তত একজন শ্রীলঙ্কান অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখতে হবে। এই দুটি বিষয় মাথায় রেখেই দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ড্রাফটে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছিল। প্লাটিনাম ক্যাটেগরির মূল্য ছিল ৫০ হাজার মার্কিন ডলার, গোল্ড ৩০ হাজার ডলার এবং ক্লাসিক ২০ হাজার ডলার। এ ছাড়া সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের জন্য ১৫ হাজার ডলার ও অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য ১০ হাজার ডলারের পৃথক ক্যাটেগরি ছিল।
বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার গোল্ড ক্যাটাগরিতে থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেয়নি। এই তালিকায় ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেন।
ক্লাসিক ক্যাটাগরি থেকে দল পাওয়া মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। একই দলে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। অন্যদিকে হাসান মাহমুদ জায়গা পেয়েছেন কলম্বো ক্যাপসে। বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচিও অবশ্য এলপিএলে অংশগ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সফরের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটাররা পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশেষভাবে নজর থাকবে সাকিব আল হাসানের দিকে। প্রায় সাড়ে ছয় মাস পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
নতুন মৌসুমের আগে পাঁচ দলের মধ্যে চারটি দলই পরিবর্তন করেছে নিজেদের নাম। জাফনা কিংস এখন এসসি জাফনা কিংস, গল টাইটানসের নাম হয়েছে গল গ্যালান্টস, ক্যান্ডি ফ্যালকনস হয়েছে ক্যান্ডি রয়্যালস এবং কলম্বো স্ট্রাইকার্সের নতুন নাম কলম্বো ক্যাপস। শুধু ডাম্বুলা সিক্সার্স নামটি অপরিবর্তিত রয়েছে। আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের এলপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ আগস্ট।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে