
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
গুজরাটের ভাদোদারায় তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে ভারত। সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন সৈকত। কিছুদিন আগেই সৈকতের ভারতে যাওয়া না-যাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল। বাংলাদেশি আম্পায়ার হলেও তিনি আইসিসির অধীনে কাজ করেন। তাই আইসিসি যখন যেখানে চাইবে, সেখানে তিনি যেতে বাধ্য। যদি না তাঁর ব্যক্তিগত কোনো আপত্তি থাকে। তার ওপর আইসিসির চাকরি এতটাই মর্যাদার যে, না করার কোনো সুযোগ নেই। এমনকি বিসিবিরও করার কিছু থাকে না।
আইসিসির নির্দেশেই ভারত-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ারিং করছেন সৈকত। ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের ফাঁকে ভাদোদারায় বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বসার কথা আইসিসি সভাপতি জয় শাহের। জয় শাহ যতই আইসিসির প্রধান হন, বিসিসিআই তো চলেই তাঁর ইশারায়।
ভারতে যাওয়ার আগে বিপিএলে আম্পায়ারিং করেছেন সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপসহ দুই শতাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে