অনেকটা হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অক্টোবরে নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের আগে যেটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। আমিরাত থেকে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড আর বিশ্বকাপে যেতে চান নুরুল হাসান সোহানরা। আমিরাতের উদ্দেশ্য রওনা দেওয়ার আগে আজ বিমানবন্দরে নিজের এ চাওয়ার কথা জানান সোহান।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক সোহানের কাঁধে উঠেছে এই সফরের নেতৃত্বভার। বিমানবন্দরে এই উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি, জেতার আত্মবিশ্বাস আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দেবে।’
ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়ায় আমিরাত সফরে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। সাকিবের মতো একজনের না থাকাকে বরং আরেকজন ক্রিকেটারের জন্য সুযোগ হিসেবে দেখছেন সোহান, ‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে তো সবাই সব সময় দলে চায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য আরেকজনের জন্য বাড়তি সুযোগ, যে তার (সাকিব) জায়গায় খেলবে, ওই ইমপ্যাক্টটা করতে হবে।’
টি-টোয়েন্টিতে ধারাবাহিক হতে পারছে না বাংলাদেশ। আমিরাতেই সর্বশেষ এশিয়া কাপে দুই ম্যাচেই হেরেছে সাকিবের দল। তবে জয়টা অভ্যাসে পরিণত করতে চান সোহান, ‘আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু জয়টা অভ্যাসে পরিণত করা গেলে দলের কম্বিনেশন ও চেহারা বদলে যাবে। লক্ষ্য থাকবে যেন আমরা সে কাজটাই করতে পারি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩২ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে