
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। তার আগে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের। সংক্ষিপ্ততম ওভারের বিশ্বমঞ্চের জন্য তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন পর্বকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন সিলেট টাইটান্সের ওপেনার পারভেজ হোসেন ইমন।
বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ২৩ জানুয়ারি দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের ফাইনাল হবে। তার চার দিন পর অর্থাৎ ২৮ জানুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপের বিমানে চড়ার আগে বিপিএল খেলে নিজেকে ভালোভাবে ঝালিয়ে নিতে প্রস্তুত ইমন।
এই তরুণ ব্যাটার বলেন, ‘বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ থাকছে। ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারব। আশা করি ভালো করতে পারব।’
২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪২ বলে ১০০ রানের টর্নেডো ইনিংস খেলেন ইমন। আরও একবার তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করতে চান তিনি, ‘কত বলে ... বল সুনির্দিষ্ট কিছু নেই। অবশ্যই সবাই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে চায়। তবে ওভাবে ভাবছি না। নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা এটা করব।’
বিপিএলে নিজেদের দল নিয়ে সন্তুষ্ট ইমন। তিনি বলেন, ‘আমাদের দলটা খুব ভালো হয়েছে। আমরা চেষ্টা করব মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে। আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে। দল খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’
উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট। প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না ইমন, ‘রাজশাহীর দলটাও ভালো হয়েছে। আমার মনে হয় ভালো একটা ম্যাচ হবে। সমর্থকদের বলব, সবাই মাঠে আসবেন, খেলাটা উপভোগ করবেন। আমরা ভালো ম্যাচ উপহার দেব।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে