
চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে শুরুটা তুলনামূলক ভালোই করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ উইকেট ফেলে দেন তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় সেশন থেকে সুবিধাই করতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সামনে এখন ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।
৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৭৮ রানে অপরাজিত মুলডার। ১১৫ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। মুথুসামি ৫৪ বলে ৪৭ রান করে অপরাজিত। ২টি করে চার ও ছক্কা মেরেছেন প্রোটিয়া এই অলরাউন্ডার।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে