জয় দিয়ে শুরু করার পর এবারের বিপিএলে হ্যাটট্রিক হার দেখেছে ফরচুন বরিশাল। তবে আজ বিপরীত সুযোগও পাচ্ছে তারা। এ জন্য অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে জিততে হবে তামিম ইকবালের দলকে। তাহলেই হ্যাটট্রিক জয় পাবে তারা।
ঢাকায় ফিরতি পর্বের দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। ব্যক্তিগত ১০ রানে তানজিদকে আউট করে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। এবারের বিপিএলে আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছেন সাইফউদ্দিন।
এবারের বিপিএলে সাইফউদ্দিনের প্রথম ম্যাচ হলেও বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন চট্টগ্রামের ব্যাটার ব্রাউন। বিগব্যাশের ইতিহাসে দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি করা ব্রিসবেন হিটের ব্যাটার আজও দুর্দান্ত শুরু করেছিলেন। তবে ২৩ বলে ৩৮ রান করে তাইজুলের বলে বোল্ড হতে হয় তাঁকে। ড্রেসিংরুমে ফেরার আগে অবশ্য ১ চারের বিপরীতে ৪ ছক্কা মেরেছেন তিনি।
ব্রাউনের বিদায়ের পর কিছুটা পথ হারিয়ে বসে চট্টগ্রাম। কেননা পরে ৪ রানের ব্যবধানে তাঁর মতো দ্রুত আউট হন শাহাদাত হোসেন দীপু এবং নাজিবউল্লাহ জাদরান। তবে এক প্রান্ত আগলে রেখে চট্টগ্রামকে লড়াইয়ের রান এনে দেন টম ব্রুস। নিউজিল্যান্ডের ব্যাটার দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। তাঁর অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ২ ছক্কায়। ৩১ রানে ২ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ১৮ রান করেছে বরিশাল। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ রানে অপরাজিত আছেন তামিম। বাংলাদেশি ওপেনারকে সঙ্গে দিচ্ছেন ৮ রান করা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ শেহজাদ।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে