
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপির দিকে তাকিয়ে সবাই। নিজেদের অবস্থান থেকে দলটির প্রতি প্রত্যাশার কথা জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ। এই তালিকায় আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বিএনপির প্রতি মৌলিক চাহিদাগুলো পূরণের দাবি জানিয়েছেন এই ক্রিকেটার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গতকাল শপথ গ্রহণের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ বুঝে নিয়েছে বিএনপি। জ্যোতির চাওয়া, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হোক দলটির হাত ধরে। সেই সঙ্গে হানাহানি ভুলে নতুন একটি বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ফেসবুক পেজ দেওয়া ওই বার্তায় জ্যোতি লিখেছেন, ‘এত জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি/মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা, শুধু আমাদের মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দেন। তাহলে আমরা কোনো প্রশ্নই তুলব না– যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা; সহজ হিসাব! একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী। অথচ সেখানে আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার–তাহলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে; নাই।’
জ্যোতি আরও লিখেছেন, ‘যে রাস্তা দিয়ে আমরা চলচল করি (দূর পাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে যাবে; বয়স্ক, অসুস্থ, গর্ভবতী মা ওদের যে কী অবস্থা হয় আল্লাহ জানেন, এটা নিয়ে কথা বলেন না। আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা, আমরা সহজে খুশি হয়ে যায়, আমাদের জন্য অনেক অনেক কিছু করতে হবে না। দৈনন্দিন জিনিসগুলো ঠিক করে দেন। বাকি যা করতে মন চায় করেন না, কে প্রশ্ন করতে যায়।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২৬ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩ ঘণ্টা আগে