
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছে আজিজুল হাকিম তামিমের দল। তাই ঘুরে দাঁড়াতে আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলা দেড়টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ভারতের কাছে হারলেও এখনো পরের পর্বে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের সামনে। তার আগে আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে সব পরিকল্পনা বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিউইদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি বড্ড চিন্তার কারণ তাই বাংলাদেশের জন্য।
বাংলাদেশের পেসার আল ফাহাদ বলেন, ‘এখানে (বুলাওয়েতে) বৃষ্টির মৌসুম চলছে। আমরা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে অনুশীলন করছি। এই কন্ডিশনের সঙ্গে যায় সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, বল একটু ভিজিয়ে অনুশীলন করা হয়েছে। তাই পরিস্থিতি নিয়ে ভাবছি না। আমরা ইনশা আল্লাহ অনেক বেশি আত্মবিশ্বাসী। ভালো কিছু করব সামনের ম্যাচে। নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ আছে। ম্যাচ দুটিকে সামনে রেখে দলের সবাই অনেক আত্মবিশ্বাসী। ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পুনর্নির্ধারিত ৪৯ ওভারে বাংলাদেশের সামনে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় মাঝারি মানের রান তাড়া করতে নেমেও জিততে পারেনি বাংলাদেশ। তামিম (৫১) ও রিফাত বেগ (৩৭) ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বোলিংয়ে ৫ উইকেট নেওয়া ফাহাদ ধরে রাখতে চান নিজের ফর্ম, ‘এ নিয়ে দুই ম্যাচে পাঁচ উইকেট পেলাম। এটা অনেক আত্মবিশ্বাস দেবে সামনের ম্যাচে। যেকোনো খেলায় পাঁচ উইকেট পেলে অনেক ভালো লাগে।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে