
স্যার ডন ব্র্যাডম্যান-শেন ওয়ার্নদের পাশে এবার মাইকেল ক্লার্কও। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে যুক্ত হলো তাঁর নাম। ব্র্যাডমান-ওয়ার্নদের পর ৬৪ তম সদস্য হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন সম্মাননা পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
যাদের দেখে ক্রিকেটে আসা সেই কিংবদন্তিদের তালিকায় নিজের নাম লেখাতে পেরে উচ্ছ্বসিত ক্লার্ক, ‘এত সুন্দর খেলোয়াড়দের, আদর্শের, শৈশবে বড় হয়ে ওঠার সময় দেখে বড় হওয়া রোল মডেলদের সঙ্গে বসতে পারা আমার জন্য একটি সম্মানের বিষয়। যখন আপনি সর্বোচ্চ স্তরে খেলেন, লোকেরা আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে কথা বলে। তবে আমার ক্ষেত্রে এটি ছয় বছর বয়সে শুরু হয়েছিল। আমি ৩৪ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলাম, এটিই (ক্রিকেট) ছিল আমার জীবন। এটি (ক্রিকেট) এখনো আমার জীবনের একটি অংশ।’
ক্লার্কের চোখে ক্রিকেট যেন জীবনের প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক উত্থান-পতন থাকে। ক্রিকেটেও এমনটাই হয়, ‘ক্রিকেট সম্ভবত সাধারণ জীবনের মতোই। আপনি ক্রিজে যান এবং ১০০ রান করেন এবং তারপরে ব্যাট তুলে ধরেন। তারপর ফিল্ডিং করতে যান, স্লিপে ফিল্ডিং করেন এবং খেলার দ্বিতীয় বলেই ক্যাচ ড্রপ করেন।’
১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লার্কের। ২২ গজে লম্বা সময় পার করা এই তারকা ২০১৫ সালে অধিনায়ক হিসেবে জেতেন ওয়ানডে বিশ্বকাপ। দেশের হয়ে খেলেন ১১৫টি টেস্ট। যার মধ্যে আবার ৪৭ ম্যাচেই ছিলেন অধিনায়ক।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে