দুই কিংবদন্তি এক ফ্রেমে—বিরাট কোহলি আর সাকিব আল হাসান। কানপুরেই কি সাকিব শেষ টেস্ট খেলে ফেললেন, সেই প্রশ্নের উত্তর জানতে আরও কদিনের অপেক্ষা। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কানপুর টেস্ট শেষে ‘বিশেষ উপহার’ দিয়েছেন বিরাট কোহলি। এই উপহারকে চাইলে বিদায়ী উপহারও বলা যায়।
গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ আজ ধবলধোলাই হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন দুই দলের ক্রিকেটাররা। সেখানে সাকিবকে জড়িয়ে ধরেন কোহলি। দুজনের মুখেই চওড়া হাসি। এ সময় সাকিবকে নিজের ব্যাট উপহার দেন কোহলি। ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোকচিত্রী রতন গোমেজ দুর্দান্ত এই দৃশ্য দ্রুতই ক্যামেরাবন্দী করে রাখলেন। রতন বললেন, ‘কোহলি প্যাকেটে করে একটা ব্যাট এনে দিল সাকিবকে। এটা উপহারও বলতে পারেন।’ দলীয় সূত্রে জানা গেল, ঋষভ পন্তও ব্যাট উপহার দিয়েছেন সাকিবকে।
মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা সাকিব জানালেও সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেও বোঝা গিয়েছিল, সাকিবের দেশের মাঠের বিদায়ের নিশ্চয়তা তাঁরা দিতে পারছেন না।
গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করা হয়। ২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে আজ শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। ৪ ইনিংসে ১৬.৫০ গড়ে করেন ৬৬ রান। যেখানে কানপুরে দ্বিতীয় ইনিংসে তিনি ২ বলে ০ রান করে আউট হয়েছেন। যেটাকে আলতো ছোঁয়ায় ক্যাচ রবীন্দ্র জাদেজাকে রিটার্ন ক্যাচ দিয়েছেন সাকিব।
আরও পড়ুন:

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে