দুই দিন আগে আর্জেন্টিনার কাছে মারাকানার মারদাঙ্গা ম্যাচে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। বড়দের সেই হারের শোধ নেওয়ার সুযোগ ছিল ব্রাজিলের যুবাদের সামনে। তবে সেটা নিতে পারেনি ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়েরা।
উল্টো বড়দের মতো ব্রাজিলের ছোটরাও হার দেখেছে। সেটিও আবার সিনিয়রদের চেয়ে ২ গোল বেশি হজম করে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে তারা। আর্জেন্টিনার হয়ে হ্যাট্রটিক করেছেন ক্লদিও এচেভেরি।
এতে ব্রাজিলের বিশ্বকাপ শেষ করে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আর্জেন্টিনার যুবারা। তার ফলও পেয়েছে তাঁরা। ২৮ মিনিটের সময় দলকে উদ্যাপনের উপলক্ষ এনে দেন এচেভেরি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ‘নতুন মেসি’।
গোলের আক্রমণের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার ডি বক্সের একটু ওপর থেকে। এচেভেরির দুই সতীর্থ নিজেদের মধ্যে বল দেওয়া না করে তাঁর উদ্দেশ্যে বল বাড়ান। নিজেদের অর্ধে বল পেয়ে দুরন্ত এক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে বুলেট গতির শট নেন তিনি। জালে বল জড়ানোর আগে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লাগায় ব্রাজিলের গোলরক্ষক পিরেস ডি অলিভেরার কিছুই করার ছিল না।
বাকি সময় আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে ম্যাচে ফেরার চেষ্টা করা ব্রাজিল উল্টো আরও গোল হজম করে। এবারের দুটি গোলও করেন প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া এচেভেরি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড। এবারের গোলটিও ছিল দেখার মতো। প্রতিপক্ষের ডি বক্সের একটু বাইরে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে ডান প্রান্ত থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন।
আর হ্যাটট্রিক পূর্ণ করেন গোলরক্ষক অলিভেরাকে বক্সের মধ্যে কাটিয়ে। গোল শোধ দিতে মরিয়া ব্রাজিলের যুবারা ওপরে ওঠে আক্রমণ করতে ব্যস্ত থাকে। এ সময় প্রতি আক্রমণের বল পেয়ে গোলরক্ষককে একা পেয়ে তাঁকে বোকা বানিয়ে ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এচেভেরি। অন্যদিকে ১৫ আক্রমণ করেও কোনো গোল করতে পারেনি ব্রাজিলের যুবারা। এতে করে নিজেদের বিশ্বকাপ মিশনেরও সমাপ্তি ঘটে। অপরদিকে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে