অবশেষে রানের দেখা পেলেন তামিম ইকবাল। ১০ ইনিংস পর দেখা পেয়েছেন ফিফটিরও। তামিমের ফিফটি, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দুটো মাঝারি ইনিংসে শেষ ওয়ানডেতে বড় রানের পথে আছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দলীয় ১৮ রানেই ভাঙে ওপেনিং জুটি। অভিষিক্ত রনি তালুকদারের আউটে ভাঙে এই জুটি। এরপর আরও ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এদিন লিটন দাসের জায়গায় তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করতে নামেন রনি। তবে অভিষেকটা রাঙাতে পারেননি। মার্ক এডেয়ারের বল খোঁচা দিয়ে আউট হয়েছেন মাত্র ৪ রানে। এরপর তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর জুটিটা বড় কিছুরই আভাস দিচ্ছিল। কিন্তু আগের ম্যাচের মতো ইনিংস বড় করতে পারেননি শান্ত। দারুণ খেলতে থাকা তাঁর ইনিংস শেষ হয়েছে ৩৫ রানে।
এতে তামিমের সঙ্গে শান্তর ৪৯ রানের জুটি ভাঙে। শান্তর আউটের পর তামিমের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়ে ওঠে লিটন দাসের। কিন্তু শান্তর মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি লিটনও। ৩ চার আর এক ছয়ে তাঁর ৩৫ রানের ইনিংসটি শেষ হয়েছে অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে। ম্যাকব্রাইনকে লং অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে এডেয়ারের হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তামিমের সঙ্গে তাঁর জুটি থেকে উঠেছে ৭৬ বলে ৭০ রান।
এই মুহূর্তে তামিম অপরাজিত আছেন ৫৪ রানে। চতুর্থ উইকেটে তাঁকে সঙ্গ দিতে থাকা হৃদয় মাত্র ফিরেছেন ১৩ রানে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৪০ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে