
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি মুমিনুল হকের। টেস্ট ক্রিকেটের বাংলাদেশের ব্যাটিংয়ের বড় ভরসা তিনিই। সাদা বলের ক্রিকেটে থাকেন আড়ালে। তবে টেস্ট সিরিজ এলেই আবার সামনে আসেন। গত মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে একাডেমি ভবনে ঢোকার সময় ক্যামেরা দেখে হেসে বললেন, ‘টেস্ট আসলেই খালি ছবি তোলেন।’ কথাটি যেমন মজা, তেমনি বাস্তবতা—টেস্ট সিরিজ সামনে এলেই যেন আলোয় ফেরেন মমিনুল।
সামনে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। ঘরের মাঠে এই সিরিজ সামনে রেখে তৈরি হচ্ছেন তিনি। যদিও প্রিমিয়ার লিগে খেলছেন আবাহনীর হয়ে, তবে তাঁর মন পড়ে আছে যেন টেস্ট ক্রিকেটে। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আজ মুমিনুল সাংবাদিকদের বললেন, ‘যে দলের বিপক্ষে খেলেন না কেন, জেতার মানসিকতা থাকতেই হবে। এখন আর ড্র করার জন্য খেলা যায় না, সেই মানসিকতা এখন আর নেই আমাদের। জিততেই নামতে হবে।’
গত বছর দেশের চেয়ে বিদেশে বেশি ভালো করেছে বাংলাদেশ, জিতেছে ৩টি টেস্ট। তবে নিজেদের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মুমিনুল, ‘গত বছর টেস্টে আমরা যতটা জিতেছি, সেটা দেখে মনে হয়নি খুব ভালো খেলেছি। আপনাদের কাছে ভালো লেগে থাকতে পারে, কিন্তু আমি খুশি হতাম যদি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারতাম। তাহলে বলতে পারতাম চ্যাম্পিয়নশিপটা আমাদের জন্য সফল গেছে।’
মুমিনুল কঠিন এক বাস্তবতা সামনে এনেছেন এরপরই, ‘আমরা ১০টি ম্যাচ খেলে ৪টি জিতেছি। আরও দুটি জেতা উচিত ছিল। আগের বছরও ছিলাম আট নম্বরে, এখনো সেখানে। তাহলে উন্নতি কোথায়? আমার কাছে মনে হয় একমাত্র বোলিং বিভাগ ছাড়া আর কোথাও উন্নতি হয়নি।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে