
সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাত থেকেই একটা ছবি ভাইরাল। সীমানার ধারে দাঁড়িয়ে কথা বলছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। জাতীয় দলের এক সময়ের দুই সতীর্থ আবুধাবি টি-টেন লিগে এখন প্রতিপক্ষ। যখন দুই বাংলাদেশি তারকা একত্র হলেন, এই মুহূর্তটি ফ্রেমবন্দী করতে ক্যামেরাম্যানদের মোটেও ভুল হয়নি।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টেন লিগের টুর্নামেন্টে গত রাতে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যাম্পস ও নর্দান ওয়ারিয়র্স। ১০ ওভারে ৮১ রানের লক্ষ্যে নামা রয়্যাল চ্যাম্পসের স্কোর তখন ২.৩ ওভারে ১ উইকেটে ২২ রান। নর্দান ওয়ারিয়র্সের পেসার শাহনাওয়াজ দাহানির বোলিংয়ের সময় সীমানার ধারে ফিল্ডিংয়ে ছিলেন তাসকিন। সাকিব তখন চেয়ারে বসা। ক্যামেরার লেন্স তখন ঘুরে গেল সাকিব-তাসকিনের দিকে। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারই তখন হাসছেন। কী কথাবার্তা হয়েছিল তাঁদের মধ্যে সেটা জানা যায়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৪ মাস বাইরে থাকা সাকিব হয়তো তাসকিনকে পেয়ে পুরোনো দিনের স্মৃতিচারণা করছিলেন।
আবুধাবি টি-টেন লিগে গত রাতে সাকিবের রয়্যাল চ্যাম্পস জিতেছে ৫ উইকেটে। ৮১ রানের লক্ষ্য তাড়া করে ৮ বল হাত রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তাঁর দল। তবে নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে এই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি সাকিবের। তাসকিন উইকেট না পেলেও ২ ওভারে ২১ রান খরচ করেছেন। টি-টেন টুর্নামেন্টের বিবেচনায় ১০.৫০ ইকোনমিতে বোলিং দারুণ বোলিংই বলতে হবে।
এবারের আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ১১.২৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে ওয়ারিয়র্স এখন পয়েন্ট তালিকার চারে। সাকিবের দল রয়্যাল চ্যাম্পস আট দলের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। ৬ ম্যাচে ১ জয় ও ৫ পরাজয়ে ২ পয়েন্ট এখন চ্যাম্পসের। সাকিব দুই ম্যাচে একাদশে সুযোগ পেলেও ব্যাটিং করা হয়নি। বোলিংয়ে ২ ওভারে ৩১ রান দিয়েও কোনো উইকেট পাননি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে