ফিরলেন, খেললেন আবার টেস্টকে বিদায় জানালেন মঈন আলী। বেন স্টোকসের অনুরোধে অবসর ভেঙে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরেছিলেন মঈন। কিন্তু ফেরাকে আর দীর্ঘায়িত করলেন না ইংল্যান্ড অলরাউন্ডার। দেড় মাসের মধ্যে এবার চিরদিনের জন্য বিদায় বললেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গতকাল মর্যাদাপূর্ণ সিরিজটি শেষ হওয়ার পরেই বিদায় জানান মঈন। যেন নিজের দায়িত্ব শেষ করেছেন তিনি। ওভাল টেস্টে অবশ্য ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। চতুর্থ ইনিংসে তাঁর নেওয়া ৩ উইকেট দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে। সঙ্গে দুই ইনিংস মিলিয়ে কার্যকর ৬৩ রান। এতে করে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
স্টুয়ার্ট ব্রডের দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিনে টেস্টকে এবার চিরদিনের জন্য বিদায় জানিয়েছেন মঈন। বিদায় নিয়ে মজাও করেছেন তিনি। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘জানি আমার কাজ শেষ। স্টোকসি আবার আমাকে মেসেজ (ফেরার মেসেজ) পাঠালে তা ডিলিট করে দেব। ফেরাটা উপভোগ করেছি এবং এভাবে শেষ করতে পারাটা দারুণ কিছু।’
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৩০৯৪ রানের পাশাপাশি বোলিংয়ে ২০৪ উইকেট নিয়েছেন মঈন। টেস্টের ড্রেসিংরুম আবারও শেয়ার করতে পেরে তিনি দারুণ খুশি। সেটিও আবার জয় দিয়ে। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘ফেরাটা দুর্দান্ত ছিল। যখন স্টোকসি আমাকে মেসেজ (ফেরার বার্তা) করেছিল তখন কিছুটা হতবাক হয়েছিলাম। তবে হ্যাঁ বলার পর পুরোপুরি খেলার মধ্যে ছিলাম। স্টোকসি এবং বাজের (ম্যাককালাম) অধীনে খেলতে পারার অভিজ্ঞতা অবিশ্বাস্য এবং এটি পছন্দ করেছি। বাকি জীবনে কখনো ভুলব না। হ্যাঁ বলতে পেরে আমি ভীষণ খুশি।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে