মাত্র ১০০ বলের ক্রিকেট, তাতেই সেঞ্চুরি করে দেখালেন উইল স্মিড। সেই সঙ্গে রেকর্ড বইয়ে ঢুকে গেলেন ২০ বছর বয়সী ইংলিশ ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণের প্রথম সেঞ্চুরিয়ান স্মিড।
‘দ্য হান্ড্রেড’ নামে ইংল্যান্ডের ১০০ বলের নতুন ফরম্যাটের ক্রিকেট শুরু হয় গত বছর। দ্বিতীয় আসরেই মিলল এই ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের দেখা। গত আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভের বিপক্ষে ইনিংসের ৯৯তম বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন বার্মিংহাম ফিনিক্সের ওপেনার স্মিড। এর জন্য তাঁকে খেলতে হয়েছে ৪৯ বল।
স্মিড ৫০ বলে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছয়ে। স্ট্রাইক রেট ২০২.০০। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। দ্য হান্ড্রেডে আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল লিয়াম লিভিংস্টোনের। উদ্বোধনী আসরে লিডসে বার্মিংহাম ফিনিক্সের হয়ে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ৪০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সতীর্থের রেকর্ডটি ভাঙলেন স্মিড।
গতকাল বুধবার এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন স্মিড। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৬ রান করে ফিনিক্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ বলে ১২৩ রান করে থামে সাউদার্ন ব্রেভ। ইংলিশ পেসার হেনরি ব্রুকস একাই নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কেন রিচার্ডসন। এই জয়ে পয়েন্টের খাতা খুলল ফিনিক্স। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে মঈন আলীর দল। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রেভ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে