
শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে প্রথম ইনিংস শুরু করে ৯১ রানেই ট্রাভিস হেড (২১), মারনাস লাবুশেন (৪) ও উসমান খাজাকে (৩৬) হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এই অবস্থায় দলীয় ব্যাটারদের কাছে প্রত্যাশা ছিল তার চেয়ে বেশিই ভূমিকা রেখেছেন দুই ব্যাটার স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। দুজনের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনের মতো গল টেস্টের দ্বিতীয় দিনটিও অস্ট্রেলিয়ার। ওই ৩ উইকেটেই ৩৩০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭৩ রানের লিড নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
৯১ রানে ৩ উইকেট খুইয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন স্মিথ ও ক্যারি। তাঁদের এই জুটি শুধু দলের ব্যাটিং বিপর্যয়ই কাটিয়ে তোলেনি, দলের বড় স্কোরের ভিতও গড়ে দিয়েছে। ৯টি চার ও ১টি ছয়ে ২৩৯ বলে ১২০ রান করে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ।
চলতি সিরিজে এটি স্মিথের টানা সেঞ্চুরি, ক্যারিয়ারের ৩৬তম। আর ১৫৬ বলে ১৩৯ রান করে অপরাজিত আছেন ক্যারি। ১৩টি চার ও ২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। আজ টেস্টের তৃতীয় দিনে যত আগে এই জুটি ভাঙতে পারবে শ্রীলঙ্কা, তাদের জন্য ততই মঙ্গল। অস্ট্রেলিয়ার পতন হওয়া ৩ উইকেটের ২টি নিয়েছেন নিশান পেইরিস।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে শেষ হয় ২৫৭ রানে। আগের দিনের ২২৯ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা শেষ উইকেটে যোগ করতে পারে ২৮ রান। আগের দিন ৫৯ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস এদিনও অপরাজিত থাকেন। সঙ্গীর অভাবে ৮৫ রান করে ফিরে যেতে হয় তাঁকে।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১২ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে