
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তে আটকে আছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের সবশেষ ম্যাচে নাসির হোসেনের দারুণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে নবাগত দলটি। টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম হার।
নোয়াখালীর বিপক্ষে ঢাকাকে জেতানোর পথে ৫০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন নাসির। চলতি বিপিএলের আজই প্রথম তিনে ব্যাট করতে নেমেছিলেন। ওপরের ব্যাটিংয়ে নেমে খেললেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস। ম্যাচজয়ী ইনিংস খেলার পর আক্ষেপের সুর শোনা গেল নাসিরের কণ্ঠে। ওপরের দিকে ব্যাটিং করতে না পারায় হতাশ তিনি।
সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আগে তো কেউ তিনে নামার সুযোগ দেয়নি। পারফর্ম করলে তো ভালো লাগবেই। টি-টোয়েন্টিতে আমার মনে হয় ওপরে রান করা একটু সহজ। পাওয়ারপ্লেতে ৯ জন ফিল্ডার ভেতরে থাকে। একটু ঝুঁকি নিলে যেভাবে রান করা যায় পাওয়ারপ্লের পর সেটা সহজ হয় না। আমি সব সময় পাওয়ারপ্লেতে ব্যাট করা উপভোগ করি। আজকে চেষ্টা করেছি যত রান করা যায়। বলে ব্যাটে আসছিল। এরপরে হয়তো সেভাবে রান করা যায় না। চেষ্টা করেছি পাওয়ারপ্লের মধ্যে নতুন বল থাকতে যত বেশি রান করে নেওয়া যায়।’
নোয়াখালীর বিপক্ষে কীভাবে তিনে ব্যাট করতে নেমেছিলেন সে প্রসঙ্গে নাসির বলেন, ‘অধিনায়ক সিদ্ধান্ত (মোহাম্মদ মিঠুন) নিয়েছে। বাঁহাতি কেউ আউট হলে হয়তো ইরফান শুক্কুর যেত, ওদের ডানহাতি বাঁহাতি দুই স্পিনারই ছিল। আমরা একসঙ্গে দুজন ডানহাতি বা বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকুক চাইনি।’
এখনই ক্রিকেট ছাড়তে চান না নাসির, ‘এখনই শেষ হয়ে যাবে সেটা বলব না। আমি সুস্থ থাকলে আশা করি আরও ৫-৬ বছর ক্রিকেট খেলতে পারব। সব সময় উইকেট বুঝে ব্যাটিং-বোলিং করার চেষ্টা করি।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে