
শেন ওয়ার্নের মৃত্যুর পর কেটে গেছে তিন বছরেরও বেশি সময়। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রচার হলেও এবার প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এক পুলিশ কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে বর্ণনা দিয়েছেন তিন বছর আগে ওয়ার্নের মৃত্যুর সময়ের ঘটনা। থাইল্যান্ডের কো-সামুই দ্বীপের যে ঘরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন, সেই ঘরে একটি বোতল পাওয়া গিয়েছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। ডেইলি মেইলে পুলিশ কর্মকর্তা বলেন,‘আমাদের বোতলটা সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন সিনিয়ররা। ওপর মহল থেকে এসেছিল আদেশটা। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষও হয়তো চায়নি তাদের কিংবদন্তির শেষ জীবনে কলঙ্কের দাগ লাগুক। তাই শেষ পর্যন্ত প্রতিবেদন তৈরি করা হয় যে ওয়ার্ন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্য কোনো কারণের কথা বলা হয়নি।’
থাইল্যান্ডে ওয়ার্নের ঘরে পাওয়া বোতলে কী ছিল, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে জানা গেছে, কামাগ্রা নামের উত্তেজক অজি কিংবদন্তি লেগস্পিনারের ঘরে পাওয়া বোতলে ছিল। যেটা অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। সেই পুলিশ কর্মকর্তার মতে পর্দার আড়ালে অনেক লোক রয়েছেন ওয়ার্নের মৃত্যুর ঘটনায়। ডেইলি মেইলকে পুলিশ কর্মকর্তা বলেন, ‘কামাগ্রার কথা কেউ বলেননি। কারণ, এটা তো সংবেদনশীল ব্যাপার ছিল। এর পেছনে অনেক শক্তিশালী অদৃশ্য হাত রয়েছে। আমরা জানি না ওয়ার্ন সেই ওষুধ কী পরিমাণে খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে রক্ত ও বমি ছিল।’
২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডের কো-সামুই দ্বীপে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ওয়ার্ন। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার কিংবদন্তির মৃত্যু হৃদ্রোগে হয়েছিল বলে উল্লেখ করা হয়। কিন্তু তিন বছর পর ডেইলি মেইলকে পুলিশ কর্মকর্তা যে বিস্ফোরক তথ্য দিলেন, সেটা চোখ কপালে ওঠার মতোই। ভায়াগ্রার মতো উত্তেজক পাওয়ার খবরটা ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত করেছে। কারণ, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এমন উত্তেজক ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। উপরন্তু সেই বোতলও যখন গায়েব হয়েছিল, তখন সন্দেহ বাড়ে বই কমে তো না।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে