চেমসফোর্ডে হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঢাকা থেকে কয়েক হাজার মাইল দূরে হলেও প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, উদ্দীপনা দেখে মনে হচ্ছে যেন ম্যাচ হচ্ছে মিরপুরেই। আগামীকাল এই মাঠেই হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তবে তবে ম্যাচ শুরুর আগে যেন দুঃসংবাদই পেল প্রবাসী দর্শকেরা। টিকিট শেষ হয়ে গেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে।
যে ভেন্যুতে খেলা হচ্ছে, তা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের হোম ভেন্যু। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের ওয়েবসাইটেআজ বলা হয়েছে, বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট। স্টেডিয়ামের গেট থেকে ম্যাচের দিন টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।
বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে ধবলধোলাই করলে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা ছিল আইরিশদের। তবে চেমসফোর্ডে ৯ মে প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। বিশ্বকাপ খেলতে আইরিশদের এখন খেলতে হবে বাছাইপর্ব। আর গতকাল ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে ২৩ ম্যাচে ১৪৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩৯ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে