
প্রাপ্য বেতন পান না বলে এত দিন একটা অভিযোগ ছিল দেশের আম্পায়ারদের। তবে এবার তাঁদের হতাশা কিছুটা কমতে পারে। বছরের শুরুতে বিসিবি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার আম্পায়ারদের বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে সর্বোচ্চ বেতন পাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাঁর বর্তমান বেতন দাঁড়িয়েছে ২ লাখ টাকা, বাংলাদেশের ইতিহাসে এত বেতন আগে কোনো আম্পায়ার পাননি। গতকাল সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ বিষয়ে বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়া আমাদের গর্বের বিষয়। সৈকতের বেতন বাড়ানো আমরা সম্মান জানানো হিসেবে দেখছি। ঘরোয়া ক্রিকেটেও তিনি বছরে প্রায় ৩০টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।’
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতনও বাড়ানো হয়েছে। তাঁর নতুন বেতন দাঁড়িয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৫৫ হাজার টাকা। তাঁকে নিয়ে মিঠু বলেন, ‘মুকুল আইসিসি ও এসিসিতে অসাধারণ পারফর্ম করছেন, তাই তাঁর বেতন বাড়ানো হয়েছে।’
তানভীর আহমেদের বেতন ৯০ হাজার টাকা, গাজী সোহেল ও ম্যাক সুমনের বেতন ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী আম্পায়ারদের বেতনও বাড়ানো হয়েছে। আইসিসির নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথিরা জাকিরা জেসি পাবেন ৩৫ হাজার টাকা, যা আগে ছিল ১৬ হাজার টাকা। বিসিবির এলিট প্যানেলে থাকা প্রত্যেক আম্পায়ার পাবেন ৪৫ হাজার টাকা বেতন।

ম্যাচ রেফারিদেরও বেতন বেড়েছে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের বেতন সর্বোচ্চ করা হয়েছে। তাঁর বেতন ১ লাখ টাকা। মিঠু বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সম্মানিত করা, যাতে তাঁরা আরও উৎসাহিত হয়ে কাজ করতে পারেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে