
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে গতকাল শেষ হয়েছে ৪৮ ম্যাচের টুর্নামেন্ট। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালিস্ট দুই দল পাচ্ছে কোটি কোটি টাকার পুরস্কার।
এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া দল পাচ্ছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৪৪ কোটি ১২ লাখ টাকা। একই সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা প্রথম পর্বে ৭ ম্যাচ জেতায় বাড়তি ২ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে (বাংলাদেশি ৩ কোটি ৯ লাখ টাকা)। সব মিলিয়ে আইসিসি থেকে পাচ্ছে ৪৭ কোটি ২১ লাখ টাকার অর্থ পুরস্কার। অন্যদিকে রানার্সআপ হওয়ায় ভারত পাচ্ছে ২০ লাখ ডলার (২২ কোটি ৬ লাখ টাকা)। পাশাপাশি গ্রুপ পর্বের ৯ ম্যাচ জেতায় আরও ৩ লাখ ৬০ হাজার ডলার (৩ কোটি ৯৭ লাখ টাকা)। তাতে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল পাচ্ছে ২৬ কোটি ৩ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে বাদ পড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রত্যেকেই পাচ্ছে ৮ লাখ ডলার করে (বাংলাদেশি ৮ কোটি ৮২ লাখ টাকা)। আর বোনাস হিসেবে প্রথম পর্ব থেকে ২ লাখ ডলার (২ কোটি ২০ লাখ টাকা) যুক্ত হওয়ায় কিউইরা আইসিসি থেকে পাচ্ছে ১১ কোটি ২ লাখ টাকা। প্রথম পর্বে কিউইরা জিতেছিল ৫ ম্যাচ। অন্যদিকে প্রথম পর্ব থেকে ২ লাখ ৮০ হাজার ডলার (৩ কোটি ৯ লাখ টাকা) বোনাস হিসেবে পাওয়ায় প্রোটিয়ারা পাচ্ছে ১১ কোটি ৯১ লাখ টাকা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার (১ কোটি ৯৮ লাখ টাকা)। এই তিন দলই গ্রুপ পর্বে জিতেছে ২টি করে ম্যাচ। ৪টি করে ম্যাচ জেতায় পাকিস্তান, আফগানিস্তান পাচ্ছে ২ লাখ ৬০ হাজার ডলার (২ কোটি ৮৭ লাখ টাকা) করে। ৩ ম্যাচ জেতা ইংল্যান্ড পাচ্ছে ২ লাখ ২০ হাজার ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। আইসিসি এবারের বিশ্বকাপে ১ কোটি ডলার (১১০ কোটি ৩১ লাখ টাকা) অর্থ পুরস্কার ঘোষণা করেছিল।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি (বাংলাদেশি টাকা):
চ্যাম্পিয়ন: ৪৪ কোটি ১২ লাখ
রানার্সআপ: ২২ কোটি ৬ লাখ
সেমিফাইনালিস্ট (২ দল) : ৮ কোটি ৮২ লাখ (দল প্রতি) : মোট ১৭ কোটি ৬৪ লাখ
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল (৬ দল) : ১ কোটি ১০ লাখ (দল প্রতি) ; মোট ৬ কোটি ৬২ লাখ
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য: ৪৪ লাখ ১২ হাজার; মোট: ১৯ কোটি ৮৬ লাখ
মোট: ১১০ কোটি ৩১ লাখ টাকা

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে