
আন্তর্জাতিক ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি ছেড়েছেন ছয় বছর আগে। বিরাট কোহলি ভারতের জার্সিতে কেবল ওয়ানডেই খেলেন। আইপিএল ছাড়া দুজনের দেখা হওয়া অনেক কঠিন। এবার আচমকা দেখা হয়ে গেল ভারতীয় দুই তারকা ক্রিকেটারের।
ধোনি-কোহলিকে মিলিয়ে দিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। রোববার রাঁচির ঝাড়খন্ড আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এই সুযোগে ধোনির রাঁচির বাসায় ঘুরে এলেন কোহলি। রাঁচিতে দুই ভারতীয় তারকা ক্রিকেটার একসঙ্গে ডিনার করেছেন। ডিনার শেষে কোহলিকে ভারতীয় দলের টিম হোটেলে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়ে এসেছেন ধোনি। সামাজিক মাধ্যমে দুই তারকা ক্রিকেটার যখন রাস্তায় ঘুরেছেন, তখন কড়া পুলিশি পাহাড়া ছিল। সামাজিক মাধ্যমে এটা এখন ভাইরাল। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ২৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে স্টার স্পোর্টস ক্যাপশন দিয়েছে, ‘এটা কি বছরের সেরা পুনর্মিলন?’ কোহলি-ধোনির গাড়িতে রাঁচির রাস্তা ভ্রমণের শেষের অংশে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ধোনির বাসায় কোহলির পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়-ঋষভ পন্তরাও ছিলেন বলে জানা গেছে। পন্ত-গায়কোয়াড়দের সঙ্গেও আইপিএল ছাড়া ধোনির দেখা হওয়ার সম্ভাবনা কম। গায়কোয়াড়ের সঙ্গে চেন্নাই সুপার কিংসে ধোনি নিয়মিত খেলছেন। সবশেষ ২০২৩ সালে ধোনির নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনি, গায়কোয়াড় একসঙ্গে শিরোপা জয়ের উদযাপন করেছিলেন।
Reunion of the year? 🥺#INDvSA 1st ODI | SUN, 30 NOV, 12:30 PM pic.twitter.com/wu2qSTn30i
— Star Sports (@StarSportsIndia) November 27, 2025
টেস্টের মতো ওয়ানডেতেও আনুষ্ঠানিকভাবে ভারতের অধিনায়ক হয়েছেন গিল। কিন্তু কলকাতা টেস্টে পিঠে ব্যথা পাওয়ায় গিল আর মাঠেই নামতে পারছেন না। তাঁকে ছাড়া গুয়াহাটি টেস্ট খেলেছে ভারত। পন্তের নেতৃত্বাধীন ভারত দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। ৩ ও ৬ ডিসেম্বর রায়পুর ও বিশাখাপত্তনমে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৫ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে