
ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের ফলে ব্যাপারটা আইসিসিতে যাওয়া উচিত—কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন সাকিব আল হাসান। তাঁর এই কথায় ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়েছে। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া এই তারকা অলরাউন্ডার মনে করেন, ব্যাপারটা যদি আইসিসি পর্যন্ত গড়ায়, সে ক্ষেত্রে যেকোনো কিছুই হতে পারে।
সরকারি হস্তক্ষেপের কারণে বিসিবির নির্বাচন হওয়ার আগেই বিতর্কিত হয়ে যায়। ৬ অক্টোবরের সে নির্বাচনে নতুন করে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিতর্কিত নির্বাচনের পর অনেকেই দেশের এই ক্রিকেট বোর্ডকে অবৈধ বলেছেন। বোর্ড যদি ‘অবৈধ’ই হয়, তাহলে তা ভেঙে যেতে পারে জানিয়ে আজকের পত্রিকায় আজ প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে সাকিব আল হাসান বলেছেন, ‘বাংলাদেশে তো সবই সম্ভব। কেউ কেউ (বিএনপিপন্থী সংগঠকেরা) যেহেতু বলেই আসছে যে এটা অবৈধ বোর্ড, ভাঙতেই পারে! আবার যারা আছে (বর্তমান পরিচালনা পর্ষদে), তারা যদি শক্তিশালী হয়ে অভিযোগ করে দেয় আইসিসিতে? এত ভবিষ্যদ্বাণী করার কী আছে? অপেক্ষা করুন। সবই তো দেখা যাবে।’
খেলোয়াড়জীবনে একের পর এক রেকর্ড গড়া সাকিবকে একসময় ভক্ত-সমর্থকেরা ‘রেকর্ড আল হাসান’ বলে ডাকতেন। মাঠের পারফর্মার সাকিব মাঠের বাইরেও নানা ঘটনায় থেকেছেন আলোচনায়। যে কারণে সামাজিক মাধ্যমে ‘শোরুম আল হাসান’, ‘ব্যবসায়ী আল হাসান’ নামেও পরিচিতি রয়েছে তাঁর। বিজ্ঞাপনের শুটিং, এনডোর্সমেন্ট, শোরুম উদ্বোধন, রাজনীতি, ব্যবসাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সেই জীবন কি মিস করেন—এই প্রশ্নে সাকিবের উত্তর, ‘নাহ, কোনোটাই মিস করি না। যখন যে লাইফটা পাই, তখন সেটাই আমার কাছে ভালো। অনেক সময় থাকে, যখন মানুষের অবসর থাকে না। সব সময় মানুষ আবার ব্যস্তও থাকে না। যখন ব্যস্ততা ছিল তো ছিল। এখন আবার অন্য রকম জীবন। আমি এটা মেনে নিতে পারি। আমার এসব নিয়ে খুব একটা সমস্যা হয় না।’
ক্রিকেটার সত্তা ছাপিয়ে সাকিবের রাজনৈতিক পরিচয়টাই সাম্প্রতিক সময়ে অনেক বড় হয়ে উঠেছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো শীর্ষ পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্ট গত ১৭ মাসে খেলতে পারেননি। শুধু ক্রিকেটেই মনোযোগী হলে এসব সমস্যায় হয়তো পড়তে হতো না তাঁকে। তবে এ নিয়ে নিজের কাছে সাকিবের অবস্থানটা সুষ্পষ্ট। বললেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে, অন্যের কাজে নাক গলানো...অন্যদের কাজে যারা বেশি নাক গলায়, আমার কাছে সেটা সমস্যা না, এটা অন্যদের সমস্যা।’

তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২০ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
৪২ মিনিট আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
২ ঘণ্টা আগে