
রাজশাহীতে চলমান তিন দিনের প্রথম নারী বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে ছিল বোলারদের দাপট। মধ্যাঞ্চলের স্পিনার নাহিদা আক্তার তাঁর দূর্বোধ্য ঘূর্ণি বোলিংয়ে উত্তরাঞ্চলের ৭ উইকেট তুলে নিলেও ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। একই দিনে পূর্বাঞ্চল ১৯৩ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।
সকালে বাংলা ট্র্যাক একাডেমি মাঠে দক্ষিণাঞ্চলের আমন্ত্রণে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের শুরুটা মোটেও ভালো হয়নি। রান জমানোর আগেই উইকেট হারানো দলটি এক পর্যায়ে ৫৭ রানে ৫ উইকেট খুইয়ে বসে। শারমিন আক্তার সুপ্তা এবং ফাহিমা খাতুন ৯০ রানের একটি জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।
সুপ্তা ৭০ বলে ৫০ রান করেন, কিন্তু ৮৮ রানে রোমানা আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর শরিফা খাতুন, ফাহিমা খাতুনসহ অন্যান্য ব্যাটাররা ইনিংস বড় করার আগেই ফিরে যান এবং ৫৯.৪ ওভারে দুইশো রান পার করার আগেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ ৩ উইকেট পান।
দিন শেষে, দক্ষিণাঞ্চল ৮৮* রানে অপরাজিত থাকা আয়শা রহমানের দারুণ ফিফটির কল্যাণে ১৬৪ রান সংগ্রহ করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। ঝিলিক ৫৮ বলে ৩৮ রান করেন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ১ উইকেট হাতে রেখে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেছে উত্তরাঞ্চল। ফারজানা হক পিংকি (৮৮) এবং রিতু মনি (৫৭) দলের হয়ে ফিফটি করেন। পিংকি এবং রিতু মনির ৯৯ রানের একটি জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল মধ্যাঞ্চলকে, কিন্তু রিতু মনির বিদায়ে তা থেমে যায়। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।
মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে ৭ উইকেট তুলে নেন। দিন শেষে, মধ্যাঞ্চল বিনা উইকেটে ২৯ রান তুলেছে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে