
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আরও সহজে দেখার উপায়—স্পোর্টজফাই ও ক্রীড়া টিভি অ্যাপস থেকে কোনো সাবসক্রিপশন ছাড়া মোবাইলে দেখা যাবে। গুগল ক্রোম থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে অ্যাপসগুলো।
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
টি স্পোর্টস
ত্রিদেশীয় টি-টোয়েন্টি
নিউজিল্যান্ড-দ. আফ্রিকা
বিকেল ৫টা, সরাসরি
টি স্পোর্টস
গ্লোবাল সুপার লিগ
রংপুর রাইডার্স-দুবাই ক্যাপিটালস
রাত ৮টা, সরাসরি

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে