নিউজিল্যান্ড সিরিজের পরেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছিলেন লম্বা একটা ছুটি। কিন্তু সেই ছুটি তাঁরা কাটালেন কোথায়? ঘরের মাঠে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব সারিয়ে নিয়েছেন বেশির ভাগ ক্রিকেটারই। এবার বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পালা মাহমুদউল্লাহ–তাসকিন আহমেদদের। তার আগে আজ শুক্রবার ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন একটি ভিডিও শ্যুটে অংশ নিতে। যাওয়ার সময় সৌম্য, সাইফউদ্দিন, নাসুম, শরিফুলরা জানিয়েছেন বিশ্বকাপকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা।
অবসরেও বসে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যেই সৌদি আরবে পবিত্র ওমরা করে দেশে ফিরেই চলে যান গ্রামের বাড়ি ফেনীতে। সেখানেও প্রতিদিন সময় কাটিয়েছেন মাঠে। শুধু কি মাঠে, সাইফউদ্দিন জানালেন যতক্ষণ বাসায় ছিলেন তখনো ব্যস্ত ছিলেন বোলিংয়ের ভিডিও ক্লিপ দেখাতে।
সাইফউদ্দিন এই অবসরে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন সেটি বলেছেন এভাবে, ‘মোস্তাফিজের যেমন কাটার, তাসকিন ভাইয়ের যেমন সুইং পেস। আমার হয়তো ভিন্ন ইয়র্কার। একেকজন পেসারের শক্তির জায়গা একেকরকম। আমি চাইলেও হয়তো ১৩৮–১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারব না। আমি আমার যে শক্তিটা আছে সেটি নিয়ে কাজ করছি।’
বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন বর্তমানে ব্যস্ত আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাইফউদ্দিন। ২৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘শ্রীনিবাস আইপিএলে আছেন। তাঁর সঙ্গে কথা হচ্ছে। মিডিয়াম পেসার ব্র্যাভো বা যারা সফল হচ্ছেন তাদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা শেখার চেষ্টা করছি।’
প্রায় দুই বছর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। এবার তাঁর সামনে আরেকটি বিশ্বকাপ। তবে দুই বিশ্বকাপের আগের পরিস্থিতি দেখে নাকি একই অনুভূতি হচ্ছে শরিফুলের, ‘দুই বছর আগেও বিশ্বকাপ (অনূর্ধ্ব–১৯) খেলেছি। তখন যাওয়ার আগে দীর্ঘদিন ধরে ক্যাম্প করেছি আর সিরিজ খেলছি। এবারও একই রকম অনুভূতি হচ্ছে। বিশ্বকাপের আগে আমরা টানা ৩–৪টা সিরিজ খেলেছি। অনেক প্রস্তুত নিয়েছি। যদিও আমি আগে কখনো সেখানে (আরব আমিরাত–ওমান) খেলিনি। একটু চ্যালেঞ্জিং তো হবেই। সেখানকার পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে তাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
চার মাসের ছোট্ট ক্যারিয়ারে বেশ সম্ভাবনাময়ী পেসার হিসেবে ধরা দিয়েছেন শরিফুল। খেলেছেন চার সংস্করণেই। পেয়েছেন বিশ্বের অনেক বড় ব্যাটারের উইকেটও। তবে এই বিশ্বকাপে শরিফুল আউট করতে চান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহেলিকে। কোনো রাখঢাক না রেখেই ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ভারতের বিপক্ষে যদি খেলি তাহলে চেষ্টা করব বিরাট কোহলির উইকেটটা নেওয়ার। আমার অস্ত্র স্টক ডেলিভারি। সেটি করার চেষ্টাও থাকবে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে