
কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিন থেকে। চতুর্থ দিনের শুরুতেই সেই তেতো স্বাদ পেল। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। আজ ৩৪ বলেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা। শেষ ৩৩ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকেরা।
৬ উইকেটে ১১৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে দিনের পঞ্চম বলেই উইকেট হারায় তারা। প্রবাত জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। স্পিন করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে। যাকে ঘিরে লড়াইয়ের আশায় ছিল বাংলাদেশ, সেই লিটন দাস ফিরলেন সবার আগে। ৪৩ বলে লিটন করেন ১৪ রান।
ক্রিজে নাঈম হাসানের সঙ্গী হন তাইজুল ইসলাম। দলীয় ১২৮ রানে ফেরেন নাঈমও (৫)। লিটনের পর তাঁকেও ফেরালেন প্রবাত। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগাল পাননি নাঈম। পা বাইরে বেরিয়ে গেলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগান কুসল। তারপর তাইজুলকে (৬) ফেরান প্রবাত। ইবাদত হোসেনকে (৬) ফিরিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তারিন্দু রত্নায়েকে।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন প্রবাত। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার।
প্রথম ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ, আর ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা। গলে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র। ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন পাতুম নিসাঙ্কা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে