ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। আজ বিশ্রামের দিনে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ আর নুরুল হাসান সোহান—বাংলাদেশ দলের তিন ক্রিকেটার ঘুরে গেলেন মাগুরা জেলা শহরে।
আজ বেলা সাড়ে ১২ টায় মাগুরা শহরের পুলিশ লাইনে হেলিকপ্টারযোগে আসেন তিন ক্রিকেটার। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে ছিলেন তাসকিন ও সোহান। জানা যায়, একটি জমি কেনা নিয়ে জরুরি কাজে নিজ শহর মাগুরায় ভূমি নিবন্ধন অফিসে আসেন সাকিব। এ সময়ে তাঁর সঙ্গে মাগুরা জেলা পুলিশের একটি দল ও নিজের বন্ধু ও স্বজনেরা ছিলেন। বেলা সাড়ে বারোটায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ের পাশে রেজিস্ট্রি অফিসে সাকিব প্রায় ১০ মিনিট সাব রেজিস্টারের কার্যালয়ে ব্যক্তিগত জমির নিবন্ধন করতে প্রবেশ করেন। এ সময় অফিসের সামনে সাকিবভক্তরা ভিড় জমান। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল দেখার মতো।
জমি রেজিস্ট্রি করার কাজ শেষ করে পুলিশের পাহারায় সাকিব বের হয়ে আসেন। সংবাদকর্মীরা ইংল্যান্ড সিরিজ নিয়ে প্রশ্ন করলে কথা বলতে রাজি হননি সাকিব। বাঁহাতি অলরাউন্ডার নিজের শহরে পরিচয় ‘ফয়সাল’ নামে। রেজিস্ট্রি শেষে নিজের বাড়ি শহরের কেশব মোড়ে চলে যান এই তারকা। সেখানে আগে থেকেই উপস্থিত অপেক্ষা করছিলেন জাতীয় দলের অপর দুই খেলোয়াড় তাসকিন আর সোহান। তাঁরাও কথা বলতে রাজি হননি সাংবাদিকদের সঙ্গে।
দুপুরের খাওয়া-দাওয়া শেষে বেলা ২ টায় বাড়ি থেকে তাসকিন ও সোহানকে নিয়ে বের হন সাকিব। তখন সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চান মাগুরার ক্রিকেট কেন এগোচ্ছে না? বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মাগুরার ক্রিকেট কেন এগোচ্ছে না এটা তো আমি জানি না। আপনারা পরামর্শ দেন।’
বেলা আড়াইটার পর মাগুরা পুলিশ লাইনস থেকে একটি হেলিকপ্টারে করে ঢাকার পথে রওনা দেন তিন তারকা ক্রিকেট খেলোয়াড়।
আরও খবর পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩২ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে