
শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য আজ দক্ষিণাঞ্চলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মধ্যাঞ্চলের। হতাশ করেনি নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে দক্ষিণাঞ্চলকে ৬ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে এটা তাদের টানা তৃতীয় জয়। জয় দিয়ে বিসিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মধ্যাঞ্চল।
দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপার লড়াইয়ের অপেক্ষায় মধ্যাঞ্চল। শেষ রাউন্ডে আগামী ২৫ ডিসেম্বর অলিখিত ফাইনালে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে তারা। উভয় দলের সংগ্রহ সমান ৮ পয়েন্ট। অর্থাৎ শেষ রাউন্ডে যারা জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা। দুটি করে পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা। শেষ রাউন্ডে আগামীকাল একে অন্যের প্রতিদ্বন্দ্বী এই দুই দল। সে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।
গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোরবোর্ড বড় পুঁজি দাঁড় করাতে পারেনি মধ্যাঞ্চল। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে তারা। পুঁজি বেশি না হলেও সাবিকুন নাহার ও ফারিহা তৃষ্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ হাসি হেসেছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ১০৮ রানে থামায় তারা।
জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে ৩৮ রান করেন ফারজানা হক পিংকি। লতা মণ্ডল এনে দেন ২৮ রান। অধিনায়ক রাবেয়া খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ৩ উইকেট নেন নাহার। ৪ ওভারে তাঁর খরচ ১৭ রান। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন তৃষ্ণা। ২ উইকেট নিতে ৩০ রান খরচ করেন জান্নাতুল ফেরদৌস সুমনা।
এর আগে মধ্যাঞ্চলের হয়ে ইভার অবদান সর্বোচ্চ ২৮ রান। ২৭ রানের ইনিংস খেলেন ইসমা তানজিম। সমান ১৬ রান করেন জ্যোতি ও সুমনা আক্তার। ১২ রান খরচায় ৩ ব্যাটারকে ফেরান রাবেয়া। দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটা রাঙালেন তিনি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে